ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
নভেম্বর ১৮, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে আব্দুল হামিদ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ নভেম্বর মঙ্গলবার ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলী গ্রামে ওই ঘটনা ঘটে। হামিদ পার্শ্ববর্তী মানুপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, আব্দুল হামিদ ছোটবেলায় তার পিতা মারা যাওয়ার পর উপজেলার বনকুড়া এলাকার দক্ষিণ সিধুলী গ্রামের নানার বাড়িতে বেড়ে ওঠেন। নানা মারা যাওয়ার পর তিনি মামা রিয়াজত আলীর বাড়িতে থাকতেন। একপর্যায়ে তিনি চাকরি শুরু করেন। প্রায় দুই মাস আগে তিনি নরসিংদী জেলায় গার্মেন্টসের চাকরি ছেড়ে মামার বাড়িতে ফিরে আসেন। সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রাতের খাবার খেয়ে হামিদ ঘরে ঘুমাতে যান।

মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে মামা রিয়াজত আলী হামিদের ঘরের দরজা খুলে দেখতে পান ভাগিনা হামিদ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে তার ডাকচিৎকারে স্থানীয়রা গিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

Shamol Bangla Ads

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!