ads

সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফিডিং কর্মসূচির উদ্বোধন

খবর টি পড়েছেন : ৮৫০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৭ নভেম্বর সোমবার সকালে নকলা উপজেলা সদরে অবস্থিত নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর শাহিনুর সিদ্দিকা, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল নাহিদ ও রোজিনা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল আলম প্রমুখ।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুজ্জামান জানান, নকলা উপজেলার ১১৯টি সরকারি প্রাথ মিক বিদ্যালয়ের ১৭ হাজার ২৬৬ জন শিক্ষার্থী ফিডিং কর্মসূচির আওতায় আসবে। তার মধ্যে ১৫ হাজার ৫৩৯ জন শিক্ষার্থীর বরাদ্দ পাওয়া গেছে। আপাতত প্রতিজন শিক্ষার্থী প্রতিদিন ২০০ মি.লি. ওজনের এক প্যাকেট তরল দুধ পাবে। পরবর্তীতে আইটেমের পরিবর্তন ও সংযোজন হতে পারে। ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পূরণ এবং ঝরে পড়া শিক্ষার্থীরা বিদ্যালয়মুখি হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুজ্জামান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে প্রয়াত চারণ সাংবাদিক রেজাউল করিম বকুলের প্রথম… পরবর্তী সংবাদ শেরপুরে স্বর্ণালঙ্কারের দোকানে দুর্ধর্ষ চুরি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads