ads

শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা পুরোহিত কল্যাণ পরিষদের কমিটি গঠন : সভাপতি বিজয়, সম্পাদক সঞ্জিত

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৫, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

শেরপুরে জেলা পুরোহিত কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। ১৪ নভেম্বর শুক্রবার বিকেলে শহরের গোপালবাড়ীস্থ শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণে জেলার সকল উপজেলার পুরোহিতগণের উপস্থিতিতে সংগঠনে সাধারণ সভায় ওই কমিটি গঠিত হয়। দুই বছর মেয়াদী কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে বিজয় কৃষ্ণ চক্রবর্ত্তীকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন সন্জিত চক্রবর্ত্তী সন্জু।

Shamol Bangla Ads

সভায় প্রধান উপদেষ্টা কমল চক্রবর্ত্তী, উপদেষ্টা বিকাশ চক্রবর্ত্তী, বিজ্ঞ পুরোহিত বিকাশ চক্রবর্ত্তী, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন মজুমদার, সদস্য সচিব সুব্রত দেসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা বারের পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ শতাধিক পুরোহিত উপস্থিত ছিলেন।

জানা গেছে, জেলায় ১শ’র অধিক পুরোহিত রয়েছেন। উপস্থিত পুরোহিতদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!