ads

শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বসতঘর থেকে ৪৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৫, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে একটি বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৪ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মহরম আলীর ছেলে মাজহারুলের (২৬) বসতবাড়িতে অভিযান চালিয়ে ওইসব মদ উদ্ধার করে থানা পুলিশ।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার এসআই শামছুল হক ও এসআই শফিউল্লাহর নেতৃত্বে উপজেলার গোমড়া এলাকার মো. মহরম আলীর ছেলে মাজহারুলের বসতঘরে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। অভিযানকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৮৯ বোতল মদ উদ্ধার করা হয়। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, মাজহারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ-ডজনের বেশি মাদক মামলা রয়েছে। মদ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!