ads

মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১১, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ

শেরপুরে মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ১০ নভেম্বর সোমবার রাতে জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে জেলা ছাত্রদল।

Shamol Bangla Ads

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় ভেরিফাইড পেইজে দেখা যায়, ১০ নভেম্বর রাতের মিছিলটি ৩৮ সেকেন্ড স্থায়ী ছিল। মশাল হাতে তারা শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারী বেশিরভাগ নেতাকর্মীদের মুখে মাস্ক পরা ছিল। এরপর রাতেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে থাকে।

তাৎক্ষণিক জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ মিছিল করেন ছাত্রদল। নাঈম হাসান উজ্জ্বল বলেন, শেরপুরে ভাতশালা ইউনিয়নে পিটি আই এর সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিক ভাতশালা ইউনিয়নে জোড়াপাম্পের সামনে শেরপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল করে। তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান; শান্তিপ্রিয় শেরপুর জেলাকে অশান্ত করার চেষ্টা করলে শেরপুর জেলা ছাত্রদল একবিন্দুও ছাড় দিবে না।

Shamol Bangla Ads

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, একটি মিছিলের ভিডিও দেখেছি। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

Need Ads
error: কপি হবে না!