ads

সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হবে: মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ৫৫৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ধর্মকে ব্যবহার করে একটি পক্ষ নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে

Shamol Bangla Ads

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১০ নভেম্বর সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি ওই কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি মহল আজ নির্বাচন পেছাতে নানা চক্রান্তে উঠে পড়ে লেগেছে। একাত্তরের পরাজিত শক্তি নানাভাবে ষড়যন্ত্র করছে। তারা আজ দেশটাকে গিলে খেতে চায়, এটা মেনে নেওয়া যায় না।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, আজকে একটা ধারণা দেওয়া হচ্ছে ২৪-এর আন্দোলনেই সব হয়েছে। ভুলে গেলে চলবে না ৭১ হয়েছে বলেই আমরা দেশ পেয়েছি। আমার জন্মটাকে আমরা ভুলতে পারি না, এটা মাথায় রাখতে হবে।

বিএনপির এই নেতা বলেন, ৭১ মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা সেটা ভুলতে পারি না। হিন্দু-মুসলিম বিভেদ তৈরির চেষ্টা চলছে। এটা কখনও হতে দেওয়া যায় না।

ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে একটি পক্ষ নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানে সর্বনাশ হয়ে যাওয়া। তাই অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাগরিকদের কর পরিশোধে এখনও দুর্বলতা রয়েছে: অর্থ উপদেষ্টা পরবর্তী সংবাদ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads