ads

সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আইনজীবীর বাড়িতে হামলার অভিযোগ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
নভেম্বর ১০, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ

হত্যা মামলা পরিচালনায় বাধা

শেরপুরের নালিতাবাড়ীতে এক আইনজীবীর বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ৯ নভেম্বর রবিবার সন্ধ্যায় নালিতাবাড়ী পৌরসভার কালিনগর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ওই আইনজীবীর মা মোছা: রাহিলা খাতুন বাদী হয়ে রাতেই নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রামদা, রড ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ভুক্তভোগী আইনজীবীর নাম মো. আশরাফুল আলম। তিনি শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য। এছাড়াও অভিযুক্ত ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম, নবাব আলী, বাবু মিয়া, সাদ্দাম মিয়া ও মাতাব মিয়া। তারা পৌরশহরের কালিনগর এলাকার ভুক্তভোগী ওই আইনজীবীর প্রতিবেশী।

Shamol Bangla Ads

লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অ্যাডভোকেট আশরাফুল আলম একটি হত্যা মামলায় বাদীপক্ষের কৌশুলি হিসেবে মামলা পরিচালনা করছিলেন। কিন্তু জামিনে মুক্তিপ্রাপ্ত আসামিপক্ষ মামলা পরিচালনা না করার জন্য তাঁকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। আইনজীবী আশরাফুল আলম মামলা না ছাড়ায় রবিবার সন্ধ্যায় ক্ষুব্ধ হয়ে রফিকুল ইসলাম, নবাব আলী, বাবু মিয়া, সাদ্দাম মিয়া ও মাতাব মিয়া নামের পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে তাঁর বাড়িতে হামলা চালায়।

পরে তাকে না পেয়ে হামলাকারীরা বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে। ওইসময় আইনজীবীর স্ত্রী বাধা দিতে গেলে তাঁকে ধাওয়া করা হয়। তিনি দৌড়ে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে প্রাণে রক্ষা পান। পরে তিনি মোবাইল ফোনে স্বামীকে খবর দিলে আশরাফুল আলম তাৎক্ষণিকভাবে নালিতাবাড়ী থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অ্যাডভোকেট আশরাফুল আলম বলেন, আইন অনুযায়ী আমি যেকোনো পক্ষের মামলা পরিচালনা করতে পারি। যারা হামলা চালিয়েছে তারা একাধিক হত্যা মামলার আসামি। হামলার পর থেকে আমার পরিবার আতঙ্কে আছে। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Need Ads
error: কপি হবে না!