ads

রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে জাল টাকাসহ যুবক আটক

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
নভেম্বর ৯, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক হাজার টাকার ২১টি জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ৮ নভেম্বর শনিবার রাতে উপজেলার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মেহেদী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় মেহেদীকে আটক করা হলেও তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে এক হাজার টাকার ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আটক মেহেদীর কাছ থেকে উদ্ধার করা নোটগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি যে, খালি চোখে আসল-নকল শনাক্ত করা কঠিন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Need Ads
error: কপি হবে না!