ads

বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিএনপি’র উদ্যোগে নারীদের উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৫, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার লক্ষিডাংড়ি গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে স্থানীয় নারীরা বিএনপি’র প্রতি তাদের প্রত্যাশা এবং বিভিন্ন আর্তসামাজিক সমস্যা ও রাজনৈতিক সমস্যা তুলে ধরেন।

Shamol Bangla Ads

তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তারা আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নিজেদের সম্পৃক্তা করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি–পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও বিদেশগমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে। চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি জনপদের খবর রাখেন, মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভাবেন। এ আসনে নারী ভোটার বেশী রয়েছেন। দেশকে সমৃদ্ধিশালী করতে হলে নারীদের স্বাবলম্বী করতে হবে। আমরা একটি স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভর করে গড়ে তুলতে পারলে আমাদের দেশকে এগিয়ে নিতে পারবো। তিনি উপস্থিত সকল মা ও বোনদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার নারী প্রতিনিধি ও বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!