শেরপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওইসময় তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে গ্রাম আদালত গ্রামীণ পর্যায়ে সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম আদালতের কার্যক্রম আরও সেবামুখী ও দক্ষ করার লক্ষ্যে এ কার্যক্রমের বেশি বেশি প্রচারণা চালাতে হবে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড কর্মকর্তা কাজী নুসরাত আরিফ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, স্বনির্ভর কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. গোলাম রব্বানী।

ওইসময় সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনবৃন্দ অংশগ্রহণ করেন।




