ads

মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৯২৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে গ্রাম আদালত গ্রামীণ পর্যায়ে সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ বিচার ব্যবস্থাকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গ্রাম আদালতের কার্যক্রম আরও সেবামুখী ও দক্ষ করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।

Shamol Bangla Ads

সভায় গ্রাম আদালতের কার্যপ্রণালী, মামলা ব্যবস্থাপনা, রেজিস্টার রক্ষণাবেক্ষণ, সমঝোতা প্রক্রিয়া এবং সেবাগ্রহীতার অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়। ওইসময় সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে ভক্তদের… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads