ads

মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ফেসবুকে শোক প্রকাশের কয়েক ঘণ্টা পর যুবকের মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
নভেম্বর ৪, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

মাত্র এক দিন আগেই এক বন্ধুর মায়ের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন আশিক মাহমুদ (২৮)। এর কয়েক ঘণ্টা পরই তিনি নিজেই চলে গেলেন না–ফেরার দেশে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গুজাকুড়া নলকুড়া গ্রামে। আশিক মাহমুদ ৪ নভেম্বর মঙ্গলবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

Shamol Bangla Ads

মৃতের পরিবার ও সহপাঠী সূত্রে জানা গেছে, আশিক মাহমুদ অনার্স ও মাস্টার্স শেষ করে চাকরির জন্য পড়াশোনা করছিলেন। তিনি ২০১২ সালে হিরন্ময়ী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, ২০১৪ সালে সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে এইচএসসি এবং ২০১৮ সালে সরকারি শেরপুর কলেজ থেকে অনার্স সম্পন্ন করেন।

মঙ্গলবার ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। এর কয়েক ঘণ্টা আগেও তিনি ফেসবুকে সক্রিয় ছিলেন। বন্ধুর মায়ের মৃত্যুতে শোক জানিয়ে একটি পোস্টও দিয়েছিলেন।

Shamol Bangla Ads

তার সহপাঠী শরিফুল আলম বলেন, আশিক খুব শান্ত ও ভদ্র ছেলে ছিল। আমরা বিশ্বাসই করতে পারছি না সে আর নেই। হঠাৎ এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!