ads

সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দশম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে

খবর টি পড়েছেন : ৩৩৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দশম শ্রেণির এক স্কুলছাত্রের বিরুদ্ধে। অভিযুক্ত স্কুল শিক্ষার্থী তারেক মিয়া (১৭) উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা গ্রামের মোবারক হোসেনের ছেলে ও পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আর ভিকটিমের (১৪) বাড়ি একই উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়নে।

Shamol Bangla Ads

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হলে ২ নভেম্বর রবিবার বিকেলে তারেক ভিকটিমের বাড়ির কাছাকাছি এলে স্থানীয়রা তারেককে আটক করে পুলিশে খবর দেয়। রাতে পুলিশ ঘটনাস্থল থেকে তারেককে আটক করে থানায় নিয়ে যায় এবং ভিকটিমকে পুলিশি হেফাজতে নেয়।

ভুক্তভোগী স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, ভিকটিমের বাবা পেশায় দিনমজুর। বেশ কিছুদিন ধরে অসুস্থ্যতাজনিত কারণে সে শয্যাশায়ী। মাস তিনেক আগে তারেক ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্প্রতি ভিকটিমকে ধর্ষণ করে তারেক। এরপর থেকে ভিকটিমের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তারেক। বিষয়টি জানাজানি হলে ভিকটিমের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। ২ নভেম্বর রবিবার তারেক ভিকটিমের বাড়ির কাছাকাছি এলে স্থানীয়রা তারেককে আটক করে পুলিশে খবর দেয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads