ads

মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

খবর টি পড়েছেন : ৯,৮৭৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে স্ত্রীর সাথে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত একাব্বর মিয়া (২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে। আর ছোটভাই ফারুক মিয়া একই বাবার তৃতীয় স্ত্রী মুসেদার ছেলে।

Shamol Bangla Ads

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক মিয়া নিজের স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক আছে-এমন সন্দেহে প্রায়ই ঝগড়া করতেন। মঙ্গলবার সকালেও ওই বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়ার পর ফারুক তার বড় ভাই একাব্বরকে ঘরের ভেতরেই ধারালো রামদা দিয়ে কয়েকটি কোপ দেয়। পরে রক্তাক্ত অবস্থায় একাব্বরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফারুকের স্ত্রী মাকসুদা বেগম পরকীয়া সম্পর্কের বিষয়টি অস্বীকার করে বলেন, ফারুক নেশাগ্রস্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

Shamol Bangla Ads

শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. প্রমা জানান, মঙ্গলবার সকালে একাব্বরকে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার হাত, গাল ও শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের ক্ষত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে জরুরি চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়।

এদিকে একাব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, এটি মূলত পারিবারিক দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এখনও কেউ আটক হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে নবাগত ইউএনও মনীষা আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads