শেরপুরে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে ‘দোকান মালিক ঐক্য পরিষদ’ নামে একটি ব্যবসায়ী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শহরের বিশিষ্ট পাদুকা ব্যবসায়ী আলহাজ্ব মো. লুৎফর রহমান বাদল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী মো. রেজাউল করিম।

২০ অক্টোবর সোমবার রাতে শহরের হোটেল নিউ আলিশানের হলরুমে এ কমিটি গঠনকে লক্ষ্য করে শহরের ২১টি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। ৪১ সদস্যের এই নির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক হীরা, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাশুকুর রহমান, আলহাজ্ব মোঃ শরাফত আলী ও মোঃ খোকন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক এম এ মাছুদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম ও মোঃ শফিকুল ইসলাম সোহান, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান জিয়া ও আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুল হাই, দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাপ্পি, প্রচার সম্পাদক তপন চাকী, সহ-প্রচার সম্পাদক মোঃ মিন্টু তালুকদার।

এছাড়া আরও ২৪ জন নির্বাহী সদস্য রয়েছে।




