ads

রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৯, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

শেরপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৫-২০২৬ এর আওতায় অনুর্ধ্ব-১৫ বালক ও বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর রবিবার বিকেলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত ওই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জিন্নত আলী, ফরিদ আহমেদ লুলু, সাংবাদিক মো. রফিক মজিদ, সুলতান আহমেদ ময়না, প্রশিক্ষক সরোয়ার জাহান পপলিনসহ প্রশিক্ষণার্থী, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, সাবেক খেলোয়াড়বৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র প্রদান করা হয়। প্রশিক্ষণে ৩০ জন বালক-বালিকা অংশ নেয়।

Shamol Bangla Ads

জেলা ক্রীড়া অফিস সূত্র জানায়, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে প্রতিভাবান সাঁতারুদের বিভাগীয় দল গঠণের জন্য প্রেরণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!