শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

সভায় জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনাসহ বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডসমূহের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ওইসময় জেলা প্রশাসক বলেন, জেলার উন্নয়নে কার্যকর সমন্বয় ও সময়োপযোগী উদ্যোগের মাধ্যমেই জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সওজ, এলজিইডি, গণপূর্ত, জনস্বাস্থ্য প্রকৌশল ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাগণসহ ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।




