ads

বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

খবর টি পড়েছেন : ৬০৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, সাদা ছড়ি শুধু দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়ক নয়, এটি তাদের আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রতীক। তিনি সকলকে দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিকদের প্রতি আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনেআরা বেগম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির নবগঠিত কমিটির প্রথম সভা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads