ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ৫৭২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এবং শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালসহ বিএনপি’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। ১৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল।

Shamol Bangla Ads

লিখিত বক্তব্য সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে রহমান আতাউর নামে একটি ফেসবুক একাউন্ট থেকে শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালসহ বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি’র নেতাকর্মীদের বিভিন্ন প্রোগ্রামের ছবি পোস্ট করে আপত্তিকর শব্দ ব্যবহার করা হচ্ছে।

গত শনিবার (১১ অক্টোবর) রাতে জিয়াউর রহমান মানিক নামে এক চাল ব্যবসায়ীর ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ করে প্রশাসন। কিন্তু ওই চাল ব্যবসায়ীর সাথে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালের সাথে যোগসাজস রয়েছে বলে একটি চক্র রহমান আতাউর নামে ফেসবুক আইডিতে অপপ্রচার চালাচ্ছে। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আব্দুর রহিম দুলাল। তিনি বলেন, আমার বাবা শ্রীবরদী বিএনপি’র প্রতিষ্ঠাতা ছিলেন। আমি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমি কোন দালালি করি না। আমি রাজনীতি করি জনগণের জন্য। আমার বাবা যে পরিমান সস্পদ রেখে গেছে, আমি সারা জীবন বসে খেলেও শেষ করতে পারবো না।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, রহমান আতাউর নামে একটি ফেসবুক আইডি থেকে শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যা অত্যন্ত মানহানিকর ও দুঃখজনক। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এই অপপ্রচার আমরা দ্রুত আইনানুগভাবে মোকাবেলা করবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, পাঠদান ব্যাহত পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশ সদস্যদের ৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads