ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইউএনও’র দৃঢ়তায় রাস্তা ফিরে পেল এলাকাবাসী

খবর টি পড়েছেন : ৫২২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে রাস্তা ফিরে পেল দেড় শতাধিক পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদের দৃঢ়তায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া গ্রামের দেড়শতাধিক পরিবার চলাচলের রাস্তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ১৩ অক্টোবর সোমবার বিকেলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে রাস্তাটি উদ্ধার করা হয়। ইউএনও’র সাহসী পদক্ষেপে দীর্ঘদিনের অবরুদ্ধ রাস্তাটি উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার খামারপাড়া গ্রামের কয়েকজন প্রভাবশালী তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়া একটি সরকারি রাস্তা হঠাৎ অবরুদ্ধ করে। এতে করে খামারপাড়া গ্রামের স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বাজারে যাতায়াতের জন্য এলাকাবাসীরা বিপাকে পড়ে। এ নিয়ে গ্রাম্য শালিস হলেও প্রভাবশালীরা তা মেনে রাস্তা অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে এলাকাবাসী ওই রাস্তার দাবিতে মাববন্ধন করে। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোরব ইউএনও’র নিদের্শে সরকারি ওই রাস্তাটি উদ্ধার করার জন্য অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান। কিন্তু প্রভাবশালীরা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসানের সাথে অশালীন আচরণ করে। পরবর্তীতে সোমবার (১৩ অক্টোবর) বিকালে জনস্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের নেতৃত্বে, সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান, সেনাবাহিনী, পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে রাস্তা উদ্ধার করেন। এসময় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ইউএনও শেখ জাবের আহমেদ বলেন, ভুক্তভোগী এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে আমরা যাচাই-বাছাই করে জানতে পারি অবরুদ্ধ রাস্তাটি ইউনিয়ন পরিষদের নামে বিআরএস রেকর্ডভুক্ত। তাই জনস্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান, সেনাবাহিনী, পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে রাস্তাটি জনগণের চলাচলের জন্য ব্যবস্থা করি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ৫ শতাধিক গাছের চারা রোপণ পরবর্তী সংবাদ শেরপুরে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads