ads

রবিবার , ১২ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরিত্যক্ত বাড়ি থেকে মাদকাসক্ত নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১২, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ

শেরপুরে মৃগী নদীর তীরবর্তী একটি পরিত্যক্ত বাড়ি থেকে মাদকাসক্ত ও ভবঘুরে এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ অক্টোবর রবিবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় মৃত ফরিদ পাগলার স্ত্রী নামেই পরিচিত ছিলেন। ভবঘুরে ওই নারী মাজারে মাজারে ঘুরতেন ও নিয়মিত গাঁজা সেবন করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবঘুরে ওই নারীকে কয়েক বছর আগে সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ফরিদ পাগলা মাজার থেকে বিয়ে করে নিয়ে আসেন। তারা বিভিন্ন মাজারে মাজারে ঘুরতেন এবং গ্রামের বিভিন্ন জায়গায় বসে গাঁজা সেবন করতেন। বছর তিনেক আগে ফরিদ পাগলা মারা যান। এরপর থেকে তার স্ত্রী ভবঘুরে অবস্থায় জীবনযাপন করতেন এবং প্রতিনিয়তই গাঁজা সেবন করতেন। কয়েকদিন আগে থেকে রামকৃষ্ণপুর এলাকার মৃগী নদীর তীরবর্তী একটি পরিত্যক্ত টিনের চালা ঘরে থাকা শুরু করেন ওই নারী।

এদিকে রবিবার সকাল ১০টায় স্থানীয়রা ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Shamol Bangla Ads

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!