ads

রবিবার , ১২ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১২, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শনিবার বিকেলে শহরের নাগপাড়া এলাকায় পৌরসভার ২ নং ওয়ার্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ওই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, আমরা ধানের শীষের প্রার্থীর পক্ষে কথা বলি। তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলি। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে বিএনপিকে ক্ষমতায় বসাতে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। ভোট চুরি করে নয় জনগণের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশের উন্নয়ন করবে। আর এজন্য নারীদের সমর্থন অর্জন করতে হবে। আমাদের মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এখন থেকেই কাজ করতে হবে।

২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আবু সামার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপন ও কামরুল হাসান, সদস্য আমিনুল ইসলাম শিপন, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম বিএসসি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মুখলেছুর রহমান জীবন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ও ফরহাদ আলী, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান (কাউন্সিলর), জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মনোয়ার হোসেন রঞ্জু, জেলা তাঁতীদলের আহ্বায়ক লালন মোল্লা, সদস্য সচিব রুমান মিয়া, জেলা মহিলা দলের সহ- সভাপতি পারভীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, সাংগঠনিক সম্পাদক রসিদা ইয়াসমিন কুসুম, শহর মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম পাপড়ীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Need Ads
error: কপি হবে না!