ads

শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে যৌথ বাহিনীর অভিযানে হেরোইনসহ নারী গ্রেফতার

খবর টি পড়েছেন : ৭৮৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পৃথক অভিযানে ১৮১ বোতল ফেনসিডিল জব্দ

শেরপুরের শ্রীবরদীতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে হেরোইনসহ জোসনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ১০ অক্টোবর শুক্রবার গভীর রাতে পৌর শহরের খামারিয়াপাড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৮৭ পুরিয়া হেরোইন পাওয়া যায়। ওই নারী খামারিয়াপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আকবরের স্ত্রী।
অপরদিকে একই রাতে দহেরপাড় রোডে চেকপোস্ট বসিয়ে পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ১৮১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলের বোতলসহ পিকাপ ভ্যান জব্দ করা হয়। তবে কৌশলে চালক পালিয়ে যায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত জোসনা বেগমকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, শুক্রবার গভীর রাতে শ্রীবরদী অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন অহিদ আল আকরামের নেতৃত্বে একটি দল ও শ্রীবরদী থানার এসআই মো. শাহজাহানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার পৌর শহরের খামারিয়াপাড়া গ্রামের অভিযান পরিচালনা করে। অভিযানকালে খামারিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে জোনসা বেগমকে ৮৭ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। অপরদিকে দহেরপাড় রোডে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৮১ বোতল ফেন্সিডিলসহ পিকাআপ ভ্যানটি জব্দ করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত টের পেয়ে চালক ও সহযোগিরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, গ্রেফতারকৃত জোসনা বেগমকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে মিনিবার ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads