ads

বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবৈধভাবে পাখি শিকারের অপরাধে এক ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৯, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ

শেরপুরে পাখি শিকারের অপরাধে মো. উকিল মিয়া (১৯) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধলাকান্দা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ওই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত উকিল ধলাকান্দা গ্রামের মৃত সামিদুল মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ধলাকান্দা গ্রামে একজন পাখি শিকারী হালা দিয়ে দেশীয় বক শিকার করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে হালা ও ৬টি বকসহ এক ব্যাক্তিকে আটক করে। পরে পাখি শিকারের দায়ে মো. উকিল মিয়াকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৬ ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া পাখি শিকারি উকিল মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানকালে শেরপুরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওইসময় জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে অভিযুক্তকে শাস্তি দেওয়া হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!