শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে মধুটিলা রেঞ্জ অফিসে আয়োজিত ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম।

মধুটিলা চেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমশ্চুড়া বিট কর্মকর্তা কাউসার হোসেন, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আনছারুল ইসলাম প্রমুখ।
বন বিভাগ সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে বন্যহাতির আক্রমণে বাড়িঘর ও বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হয়। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ১৯ জন ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যক্তিকে মোট ৪ লক্ষ ২৩ হাজার টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।




