ads

বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় যুবশক্তির নবগঠিত কমিটির প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৮, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ

যুবকদের কর্মসংস্থানসহ ৭ লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়

শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বুধবার দুপুরে শহরের নিউমার্কেটস্থ হোটেল নিউ আলীশানের তৃতীয় তলায় ওই প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। ওইসময় নবগঠিত জেলা যুবশক্তির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির সদস্য মাহমুদুল হাসান রাকিব।

Shamol Bangla Ads

ওইসময় কেন্দ্রীয় সংগঠক মাহমুদুল হাসান রাকিব বলেন, জেলার বিভিন্ন পেশা, সমাজ, ও শিক্ষাক্ষেত্র থেকে আসা উদ্যমী ও সচেতন যুবদের সমন্বয়ে জাতীয় যুবশক্তি শেরপুর জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটি ৭টি লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাবে। গতানুগতিক পেশীশক্তির রাজনীতির বাইরে গিয়ে জেলা যুবশক্তি কাজ করে যাবে। যেখানে কোনো পেশিশক্তির প্রভাব থাকবে না এবং কখনোই বৈষম্যের সুযোগ দেওয়া হবে না। শেরপুর যুবশক্তি হবে জনকল্যাণমুখী। আমাদের ৭ টি লক্ষ্যের মধ্যে রয়েছে যুব কর্মসংস্থান, চাকরির নিরাপত্তা ও সুবিধা, গণতন্ত্র, নেতৃত্ব ও রাষ্ট্রীয় অংশগ্রহণ, শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক পুনর্বাসন, ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল স্বাধীনতা, ব্যবসায় উদ্যোগ ও বহুমুখী বাণিজ্য এবং দক্ষ অভিবাসন ও রিভার্স ব্রেইন ড্রেইন।

প্রেস ব্রিফিং-এ নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আশরাফুল আলম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার তাহসীন আবরার তন্ময়সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে কমিটির সকলকেই শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ৩ অক্টোবর মো. আশরাফুল আলমকে আহ্বায়ক, ইঞ্জিনিয়ার তাহসীন আবরার তন্ময়কে সদস্য সচিব ও মো. জসিম উদ্দিনকে মুখ্য সংগঠক করে এক বছর মেয়াদী শেরপুর জেলা যুবশক্তির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন সিনিয়র যুগ্ম আহবায়ক শাহনুর রহমান সাঈম, যুগ্ম আহবায়ক মো. লিটন, সাজিদুল ইসলাম মাজহারুল ও জুবায়ের আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. তৌহিদুর রহমান, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মাহমুদুল হাসান রুমান, যুগ্ম সদস্য সচিব (অর্থ) মো. আরিফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব (প্রচার) সোহানুর রহমান সোহান, যুগ্ম সদস্য সচিব (শিক্ষা ও গবেষণা) এহসান মো. নেয়ামুল কায়েছ, যুগ্ম সদস্য সচিব (যুব উন্নয়ন) সাকিবুল হাসান মাসুম, যুগ্ম সদস্য সচিব (সংস্কৃতি এবং ক্রীড়া) রাতুল হোসেন রাহাত, সিনিয়র সংগঠক ইমদাদুল হক রিপন, সংগঠক সাদিয়া খানম মনা, মো. আনছার আলী, শাহিন মিয়া, আকাছুর রহমান রায়হান, মো. সারোয়ার হোসেন, রিমন ইসলাম মুবিন, মাছুম বিল্লাহ, মো. শামিম, হেলাল উদ্দিন, আব্দুল্লাহ আল মুহিদ, আকাছুর রহমান, বুরহান উদ্দিন রশিদ, মো. রবিউল ইসলাম, মাসুদ রানা, মো. আরমান, মো. বিজয়, মো. রোকন মিয়া, মো. শাকিল মিয়া, সোহানুর রহমান ও শামিম মিয়া।

Need Ads
error: কপি হবে না!