ads

মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৭, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সহচর হয়ে তোমায় রাখবো আগলে’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে জেলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ। ওইসময় তিনি বলেন, দিবসটির প্রতিপাদ্য প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্নের চেতনাকে আরও গভীরভাবে প্রতিফলিত করে। প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার, প্রজ্ঞার আলোকবর্তিকা। তাদের সম্মান, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি অধ্যাপক মো. সুরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান। সঞ্চালনা করেন জেলা সমাজসেবা বিভাগের অফিস সহকারী মো. হাসানুজ্জামান শরাফত।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবীণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!