ads

মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ভারতীয় মদ জব্দ

খবর টি পড়েছেন : ৫৮০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। ৬ অক্টোবর সোমবার রাতে উপজেলার শিমুলতলা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা গেছে, যৌথবাহিনীর একটি দল ওই এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় রাস্তার পাশে একটি কার্টুন ফেলে দ্রুত পালিয়ে যায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি। তাদের আচরণে সন্দেহ হলে যৌথবাহিনী কার্টুনটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে এর ভেতর থেকে ২৩ বোতল ভারতীয় মদ পায়। পরে জব্দ করা মদ ও কার্টুন নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোরআন অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ পরবর্তী সংবাদ ঝিনাইগাতী সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্যসহ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads