ads

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ৫১৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ থানা ও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে তিনি ওই পরিদর্শনে যান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করে তিনি প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি ও জনসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। শ্রীবরদী থানা পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি সেবার মান উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সেবা প্রদানের মান এবং জনসাধারণের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একইসাথে স্থানীয় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি প্রত্যক্ষ করতে তিনি কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আয়োজকদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তাগণ ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের… পরবর্তী সংবাদ গারো পাহাড়ে কফি চাষে সম্ভাবনার হাতছানি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads