ads

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ৫৫১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন করতে শেরপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার বিকেল থেকে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শেরপুর সদর থানাধীন বিভিন্ন পূজামন্ডপসমূহ পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
ওইসময় তিনি পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

Shamol Bangla Ads

পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদানসহ সকলকে সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যথাসময়ে পূজা বিসর্জনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সমাপ্তির আহ্বান-সহ পূজা মন্ডপসমূহে সিসি ক্যামেরা স্থাপন করায় জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল-আলম, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল-আমীন, ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পৃথক অভিযানে নারীসহ ৬ মাদক কারবারি আটক পরবর্তী সংবাদ শেরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads