ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-১ আসনে জামায়াত নেতা কামরুজ্জামানের ছেলে ওয়াফি’র গণসংযোগ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মরহুম মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি শেরপুর-১ (সদর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন। তিনি ২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে শহরের খরমপুর, নয়ানী বাজার, গোয়ালপট্টি, মুন্সিবাজার ও কালিরবাজার এলাকায় বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Shamol Bangla Ads

গণসংযোগকালে হাসান ইমাম ওয়াফি বলেন, শেরপুর-১ (সদর) আসনটির সাথে আমার বাবার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ধরে রাখতে আমি এই আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী হয়েছি। আমার পরিবার ও দল থেকে পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক আমি আমার কাজ করে যাব। এজন্য আমার নিজ জেলার শহরে আজ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছি।

ওইসময় আমার বাংলাদেশ (এবি) পার্টি, শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মুকসিতুর রহমান হিরাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এবি পার্টি সূত্রে জানা গেছে, মরহুম কামরুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি এবি পার্টি থেকে শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!