ads

শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে নিশ্চিহ্ন পরিবারগুলোর সদস্যদের অন্তত ৫০ জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ সব রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

নিশ্চিহ্ন পরিবারগুলোর অস্থায়ী আশ্রয় কেন্দ্র ঝিনাইগাতী রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিকড় ঝিনাইগাতী’ এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে চিকিৎসা সেবা প্রদান করেন জামালপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ই.এন.টি) ডাঃ আব্দুল করিম ও সহকারী অধ্যাপক (শিশু বিভাগ) ডাঃ মুহাম্মদ সাইফুল আমীন।

Shamol Bangla Ads

এসময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সহভাপতি আলীম আল রেজা নিক্সন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, শিক্ষক রোস্তম আলী, মনিরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে মহারশি নদীর ব্রিজ সংলগ্ন খৈলকুড়া এলাকায় নদীর বাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। একই সঙ্গে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাড় উপচে ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে পানি প্রবেশ করে। এতে এক মুহূর্তে ভেসে যায় অন্তত ১২টি পরিবারের বসতভিটা। ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, ভেসে যায় ৫০টিরও বেশি মাছের ঘের। পানিতে সম্পূর্ণ নিমজ্জিত হয় ৩৪৫ হেক্টর জমির আমন ধান ও ১০ হেক্টর সবজিক্ষেত। এছাড়া আংশিকভাবে নিমজ্জিত হয় ৫৭৫ হেক্টর জমির আমন ধান ও ২৫ হেক্টর সবজিক্ষেত। এতে একদিনেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার।

Need Ads
error: কপি হবে না!