ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

খবর টি পড়েছেন : ৭১২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কারপ্রাপ্তরা হচ্ছেন শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) শেরপুর সদর থানার মো. জাহাঙ্গীর আলম খান; শ্রেষ্ঠ এসআই শেরপুর সদর থানার আব্দুল্লাহ আল জাবের রাফি; শ্রেষ্ঠ এএসআই শেরপুর সদর থানার মাহফুজুর রহমান ও শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার টিএসআই মাহফুজুর রহমান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং থানায় কর্মরত পুলিশ সদস্যবৃন্দসহ সকলের সহযোগিতায় সদর থানার আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমার এই চেষ্টা অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads