ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসির তালিকায় ‘শাপলা’ নেই, বিকল্প প্রতীক নিতে হবে এনসিপিকে

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাচ্ছে না। নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে তাদের বিকল্প প্রতীক নিতে হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব। আখতার আহমেদ বলেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে। সেই তালিকায় শাপলা প্রতীক নেই।

Shamol Bangla Ads

এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় ফুল শাপলা প্রতীক চাওয়ার পর থেকে এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে। এনসিপি নেতা-কর্মীরা শাপলাকে প্রতীকের দাবিতে প্রচার চালিয়েছেন। এর বাইরে কলম ও মোবাইল ফোনকে বিকল্প হিসেবে রাখলেও তাদের মূল আগ্রহ শাপলা প্রতীকেই। অনেকে দাবি করছেন, বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা। সেটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না।

এনসিপি বলছে, তারা বাংলাদেশের জাতীয় প্রতীক নয়, জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে চেয়েছে। তাদের যুক্তি— বাংলাদেশের নদী, প্রকৃতি ও জলাশয়ের সাথেই জড়িয়ে আছে শাপলা। যে কারণে রাজনীতিতেও এর প্রতিফলন থাকুক, এটা তাঁরা চান। এ কারণেই দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছেন।

Shamol Bangla Ads

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এনসিপিসহ নতুন আরও প্রায় দেড়শ রাজনৈতিক দল ইসিতে আবেদন করেছে নিবন্ধনের জন্য। এনসিপি শাপলা প্রতীক চেয়ে আবেদনের তিন দিন আগে নাগরিক ঐক্য তাদের দলীয় প্রতীক কেটলি পরিবর্তন করে শাপলাকে প্রতীক হিসেবে চেয়ে আবেদন করে। তবে সেই আবেদনে সাড়া দেয়নি ইসি।

গত জুনের শেষ নাগাদ নির্বাচন কমিশন সূত্র জানিয়েছিল, ১১৫টি রাজনৈতিক দলের জন্য নতুন প্রতীক নিয়ে খসড়া তালিকা তৈরি করা হয়েছে। সেখানে শাপলাও যুক্ত করা হয়েছে।

আজ ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানালেন, আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসা তালিকায় শাপলা প্রতীক নেই।

Need Ads
error: কপি হবে না!