ads

রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১৭২টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা

খবর টি পড়েছেন : ৬৫৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শেরপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

সভায় জানানো হয়, এ বছর জেলায় ১৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলার প্রতিটি মণ্ডপে দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় কমিটি গঠন, দায়িত্ব বণ্টন ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা, স্বাস্থ্য ও নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব নির্ধারণ করা হয়। এছাড়া শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে দুর্গাপূজা পরিচালনা ও সম্পন্ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর সেনা ক্যাম্পের মেজর মাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির উপঅধিনায়ক মিজানুর রহমান, জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দে প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দসহ জেলা আইন—শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে শেরপুরে জেলা সমন্বয় কমিটির সভা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads