ads

বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূবালী ব্যাংকে হাসিনার লকার জব্দ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ

পূবালী ব্যাংকে স্বৈরাচার শেখ হাসিনার নামে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। ১০ সেপ্টেম্বর বুধবার ওই তথ্যটি নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব।

Shamol Bangla Ads

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূর্বালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে। লকার নম্বর-১২৮। এই লকারের দুইটি চাবির মধ্যে একটি হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে।

জানা যায়, হাসিনা ক্ষমতায় থাকাকালীন দুইবার লকার খুলতে গিয়েছিলেন। এছাড়া পূবালী ব্যাংকে নিজ নামে ১২ লাখ টাকার একটি এফডিআর এবং তার বোন রেহেনার সঙ্গে যৌথ নামে সঞ্চয়ী হিসাবে ৪৪ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে বলে সিআইসি সূত্রে জানিয়েছে। বর্তমানে শেখ হাসিনা ও তার পরিবারের সব ব্যাংক হিসাব জব্দ রয়েছে।

Shamol Bangla Ads

গতকাল সিআইসির পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে জানতে দেশের ৬৫টি ব্যাংক কর্তৃপক্ষকে সম্প্রতি চিঠি দেওয়া হয়। চিঠির মাধ্যমে হাসিনা ও তার পরিবারের নামে ব্যাংকে অনুমোদিত লকার এবং সম্পদের তথ্য জানতে চাওয়া হলে চিঠির আলোকে ব্যাংকগুলো তাদের তথ্য এনবিআরকে জানিয়েছে। চিঠির আলোকে সিআইসি তপশিলি একটি ব্যাংকে আজ (বুধবার) এ অভিযান পরিচালনা করবে।

অনুমান করা হচ্ছে, ব্যাংকের লকারে রাখা গোপন তথ্য সম্বলিত ফাইল, মূল্যবান দলিল এবং অলঙ্কার, ধাতব সম্পদ থাকতে পারে। এ ছাড়া বিভিন্ন মালামাল লুকিয়ে রাখা হয়েছে।

লকার খোলার জন্য অবশ্যই ২টির চাবির প্রয়োজন হয়। যার একটি গ্রাহক এবং অপরটি ব্যাংকের নির্ধারিত কর্মকর্তার কাছে থাকে। একক চাবি দিয়ে কখনোই এই লকার খোলা যায় না। আবার লকার আটকাতেও দুটি চাবির প্রয়োজন হয়।

Need Ads
error: কপি হবে না!