ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেফতারের  দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খবর টি পড়েছেন : ২,০৬৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টাকারী ৬৫ বছরের বৃদ্ধ সৈয়দ আলী ওরফে চিকু মিয়াকে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধনসহ জেলা প্রশাসক-পুলিশ সুপার  বরাবর স্মারকলিপি প্রদান প্রদান করেছে এলাকাবাসী। ৩ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে বক্তারা শিশু ধর্ষণের চেষ্টাকারী বৃদ্ধকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানান।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ২৬ আগস্ট সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইমমিনাকান্দা এলাকায় হতদরিদ্র পরিবারের ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেন বৃদ্ধ চিকু মিয়া। ওই ঘটনায় গত ২৮ আগস্ট শিশুর ভাই বাদী হয়ে শেরপুর সদর থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেন। কিন্তু প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত বৃদ্ধ চিকু মিয়া এখনও গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিশুর ভাই জানান, অভিযুক্ত চিকু মিয়া বিকৃত রুচির মানুষ। আগেও তার বিরুদ্ধে এমন ঘটনার একাধিক অভিযোগ রয়েছে। গত ২১ ফেব্রুয়ারিতেও সে একই ধরনের একটি ঘটনা ঘটিয়েছিল। সেসময় বিষয়টি অর্থ ও প্রভাবের জোরে ধামাচাপা দিয়ে দেয় তারা এবং এই ঘটনাকেও অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলো।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ধর্ষণচেষ্টার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযুক্ত চিকু মিয়াকে দ্রুত গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে যুবদলের উদ্যোগে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন পরবর্তী সংবাদ বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নকলায় বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads