ads

শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রফিক মজিদ এর কবিতা ‌‘আমার আকাশ’

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

তুমি যদি আজ আমায় বলো
আকাশ ছু’বো।
আমি তা পারবো,
আর যদি বলো, মেঘের সাথে দৌড়াবো
সেটাও পারবো।
ঐযে আকাশের গাঁয়
ঠেস দিয়ে দাড়িয়ে আছে পাহাড়গুলো
আর পাহাড়ের গাঁয়
লুটিয়ে ঘুমোচ্ছে মেঘগুলো।
তুমি হাত বাড়িয়ে দেখ
মেঘগুলো তোমায়
কেমন করে ভিজিয়ে দিয়ে যায়।
দু’হাত মেলে ধরে দেখ
আকাশটা আজ কত কাছে।
যতটুকু কাছে
আমার বুকের ভেতরের আকাশটা
ঠিক ততটুকুই কাছে এনেছি
প্রকৃতির আকাশটাকে।
এবার ঐ আকাশ,
ঐ পাহাড়, ঐ মেঘগুলোকে
তোমার সাথে বাড়ি যেতে বলো
যায় কিনা!
যাবে না তো!
কিন্তু আমার বুকের ভেতরের আকাশ
আকাশের গাঁয় জমাট বাঁধা
ভালোবাসার মেঘ
বুকের পাঁজরে গড়া পাহাড়
সবকিছুই তোমার হাতের নাগালে।
তুমি ইচ্ছে করলেই
আমার এ আকাশ-পাহাড়
আর ভালোবাসার মেঘের সাথে
দু’হাত মেলে ধরে
আলিঙ্গন করতে পার
যখন-তখন।
তুমি এখন কোন আকাশকে চাও
তোমার এই আকাশকে
নাকি আমার আকাশ !

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!