ads

শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিএনপি নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় থানায় জিডি

স্টাফ রিপোর্টার
আগস্ট ৩০, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ফেসবুকে নামে ও ফেক আইডি খুলে উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানকে নিয়ে মানহানিকর মন্তব্য করে পোস্ট করায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার বিকেলে তার ভাতিজা মো. মনির হোসেন ওই জিডি করেন।

Shamol Bangla Ads

জিডি সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান তার ব্যবহৃত ফেসবুক আইডিতে পোস্ট করলে; ওই পোস্টগুলোতে ফেক আইডি দিয়ে বিভিন্ন ধরনের মানহানিকর মন্তব্য করেন দুর্বত্তরা। এছাড়া গত ২৮ আগস্ট রাতে ফেসবুকে মামুন মণ্ডল নামে এক আইডিতে আব্দুল মান্নানকে নিয়ে বিভ্রান্তি ও মানহানিকর এক পোস্ট করেন। আবার ওই পোস্টের স্ক্রীনশট দিয়ে শাহিন আলম সরকার নামের ফেসবুক আইডি থেকে স্টোরি হিসেবে পোস্ট দিয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয়প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান বলেন, ব্যক্তিগতভাবেই মাঝেমধ্যে ফেসবুকে পোস্টের মাধ্যমে তাকে আক্রমণ করা হচ্ছে। তার বিরুদ্ধে অপ্রচার করা হয়েছে। তার সম্মানের হানি করার লক্ষ্যেই এ ধরনের মিথ্যা তথ্য ও অপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমীন জানান, বিএনপি নেতা মো. আব্দুল মান্নানের বিরুদ্ধে ফেসবুকের দুইটি আইডি থেকে আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে তার ভাতিজা থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশের সাইবার ইউনিটের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!