ads

শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবিসংঘ বাংলাদেশের মাসিক সাহিত্যালাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আগস্ট ৩০, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

কবিসংঘ বাংলাদেশের মাসিক সাহিত্যালাপ অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে আয়োজি ওই সাহিত্যালাপে সভাপতিত্ব করেন কবিসংঘ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার।

Shamol Bangla Ads

আলোচনায় অংশ নেন কবিসংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি ড. আবদুল আলীম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান, কবি শিশু সাহিত্যিক মোস্তাফিজুল হক, কবি হাফিজুর রহমান লাভলু ও কবি মুনীরুজ্জামান।

অন্যান্যের মধ্যে কবিতা পাঠে অংশ নেন কবি কালাম বিন আব্দুর রশিদ, কবি মাছুদুল আলম সরকার, কবি আবু বকর সিদ্দিকী খান, কবি নাছিম তালুকদার, কবি কামরুজ্জামান বাদল, কবি মো. হানজালা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত বিশিষ্ট লেখক-প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক যতীন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে কবি মাছুদুল আলম সরকারকে আহবায়ক ও কবি কামরুজ্জামান বাদলকে সদস্য সচিব করে কবিসংঘ বাংলাদেশের শেরপুর সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে কবি আবু বকর সিদ্দিকী খান ও কবি নাছিম তালুকদার যুগ্ম আহবায়ক, কবি মো. হানজালা যুগ্ম সদস্য সচিব এবং কবি মোহাম্মদ রবিউল আলম টুকু, কবি হামিদা ইয়াসমিন ও মইনুল হোসেন প্লাবনকে সদস্য করা হয়েছে।

সভায় আগামী মাসের সাহিত্য আড্ডায় সংগঠনের ব্যানারে একটি সাহিত্য ভাঁজপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার সংগঠনের সাহিত্যালাপ অনুষ্ঠান নিয়মিত করার পাশাপাশি পরবর্তী এক মাসের মধ্যে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে শাখা কমিটি গঠন-পুনর্গঠন সাপেক্ষে দ্রুত কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠান এবং সম্মেলনে সংগঠনের একটি ম্যাগাজিন প্রকাশের পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!