শেরপুরে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা পরিষদ, শেরপুর পৌরসভা ও নালিতাবাড়ী পৌরসভার বিভিন্ন অর্থ বছরের অনিষ্পন্ন অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের অডিট শাখার সম্মিলিত কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শেরপুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (অডিট) মোহাম্মদ সামছুল হক।

সভায় অন্যান্যের মধ্যে শেরপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক জেবুন নাহার শাম্মী, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আক্তার ববিসহ শেরপুর পৌরসভা, জেলা পরিষদ ও নালিতাবাড়ী পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দ্রুত সময়ের মধ্যে বিগত অর্থবছরগুলোর অডিট আপত্তিসমূহ নিষ্পত্তি করার তাগিদ দেওয়া হয়।




