ads

বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভারতীয় ৭৫ হাজার রুপিসহ হুন্ডি ব্যবসায়ী গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
আগস্ট ২৮, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ শাহাজাদা নামে এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে সোর্পদ করে পুলিশ। এর আগে বুধবার বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হুন্ডি ব্যবসায়ী শাহাজাদা শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার ইসমাইল আকন্দের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির কাছ থেকে লিখিত অনুমোদন ছাড়া অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারতীয় রুপির হুন্ডি ব্যবসা পরিচালনা করে আসছিল শাহজাদা। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন্দ এলাকায় অভিযান চালিয়ে শাহাজাদাকে আটক করে। ওইসময় তার কাছ থেকে ৭৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

দীর্ঘদিন যাবত অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আমদানী শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় রুপি এনে নিজ হেফাজতে রেখে হুন্ডি ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একই অপরাধের ধারায় ২০২৩ সালের ১ মে নালিতাবাড়ী থানায় জিআর ৯৯ নং আরেকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ৭৫ হাজার ভারতীয় রুপিসহ গ্রেফতার হুন্ডি ব্যবসায়ী শাহাজাদার বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

Need Ads