ads

বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিমানের নতুন চেয়ারম্যান হলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ২৬ আগস্ট মঙ্গলবার মন্ত্রণালয়ের বিমান-১ শাখার সিনিয়র সহকারী সচিব মাহফুজা জেরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়েছে। ওই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Shamol Bangla Ads

শেখ বশিরউদ্দীন বর্তমানে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত বছরের ১০ নভেম্বর তিনি এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।

এরপর চলতি বছরের ১৫ এপ্রিল তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তার এই নতুন নিয়োগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রমে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!