ads

মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বাংলাদেশ জেল’র নতুন নাম ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’

খবর টি পড়েছেন : ৭৫০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ‎কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। ২৬ আগস্ট ‎মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর কারা সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান তিনি। ‎

Shamol Bangla Ads

তিনি বলেন, কারাগারকে সংশোধনমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ‘বাংলাদেশ জেল’র নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আইনকানুন যুগোপযোগী করার জন্য ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’র খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

কারা মহাপরিদর্শক বলেন, জনবলকে উৎপাদনমুখী করা হবে। এতে বন্দী নিজেই তার নিজের খরচ বহন এবং পরিবারকে সহায়তা করতে পারবেন। ধারণক্ষমতার অতিরিক্ত বন্দীদের স্থান সংকুলানের জন্য নতুন দুটি কেন্দ্রীয় ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। কারা অধিদপ্তরের পোস্টিং বাণিজ্য রোধে মেধা ও সততার ভিত্তিতে কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, কারা বিভাগে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বজনপ্রীতি ঠেকাতে প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ব্যবস্থা চালু করা হয়েছে। এতে দালালচক্র দুর্বল হওয়ার পাশাপাশি ভুয়া পরীক্ষার্থীদেরও শনাক্ত করা সম্ভব হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর লুৎফর রহমান পরবর্তী সংবাদ শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads