ads

মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ : ঝিনাইগাতীতে ২ মানবপাচারকারীসহ ৭ বাংলাদেশি আটক

স্টাফ রিপোর্টার
আগস্ট ২৬, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ

অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিরাপত্তাহীনতায় আবার বাংলাদেশে ফেরার পথে মানব পাচারকারী চক্রের দুই সদস্য ও শিশুসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ২৫ আগস্ট সোমবার রাতে আটককৃতদের ঝিনাইগাতী থানায় হস্তান্তর করে বিজিবি। এর আগে সোমবার বিকেলে উপজেলার নকশি সীমান্ত পথে নকশি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান।

Shamol Bangla Ads

আটককৃতরা হলেন মানবপাচারকারী চক্রের সদস্য নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২৪) ও একই গ্রামের আসমত আলীর ছেলে রাসেল (১৬)।
অনুপ্রবেশকারীরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার বোমবাঘ গ্রামের শামীম শেখ (২৩), আফসানা খানম (২২), রুমা বেগম (৩২), মিলিনা বিশ্বাস (২৮) ও তিন বছর বয়সি শিশু কাশেম বিশ্বাস।

বিজিবি জানায়, ২০ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে গত ২৩ আগস্ট শনিবার রাতের আধারে নালিতাবাড়ীর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে নারী এবং শিশুসহ ৫ বাংলাদেশিকে ভারতে পাঠায় মানব পাচারকারী রমজান আলী ও রাসেল। তবে ভারতীয় পুলিশের তৎপরতায় নিরাপত্তাহীনতার কারণে সোমবার সকাল পৌনে ৭টার দিকে ঝিনাইগাতী উপজেলার নকশি সীমান্তের কালিমন্দির এলাকা দিয়ে পুনরায় তারা বাংলাদেশে প্রবেশ করে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে সবাইকে আটক করে।
এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান জানান, মানব পাচারে জড়িত দুই জনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে এবং অন্য ৫ জনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!