ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দিয়ে অধ্যাদেশ জারি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়া সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার জারি হয়। ১৯ আগস্ট মঙ্গলবার বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

Shamol Bangla Ads

এর আগে গত ২৪ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকের পর অনুষ্ঠিত ব্রিফিংয়ে ওই তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, স্থানীয় সরকারে প্রতীক নিয়ে ইলেকশন করার সুযোগ থাকছে না। দলীয় প্রতীকে নির্বাচনের সুযোগ আর থাকছে না। এতে প্রভাব বিস্তার হয় এই বিবেচনায় প্রতীক বাদ দেওয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!