ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
আগস্ট ১৯, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামাল ইসলাম আশিকের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

Shamol Bangla Ads

মানবন্ধনে বক্তব্য রাখেন গোশাইপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বারেক, সাবেক ইউপি সদস্য জাহানার বেগম চাঁদনী, ছানোয়ার হোসেন, আব্দুল মোতালেব, মিজানুর রহমান মিজু প্রমুখ।

ওইসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার দেশ ত্যাগের পর থেকে গোশাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিক ইউনিয়ন পরিষদ অফিস করেন না। এতে করে সেবা বঞ্চিত হচ্ছে গোশাইপুর ইউনিয়নবাসী। আমাদের দাবি, জনভোগান্তি লাঘবে শেরপুরের জেলা প্রশাসক যেন দ্রুত সময়ের মধ্যে শাহাজামাল ইসলাম আশিক চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করেন। মানববন্ধনে কয়েক শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।

Shamol Bangla Ads

এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের বক্তব্য জানতে তার মোবাইলফোন নম্বরে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, গোশাইপুর চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিকের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!