ads

রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনা ভারতে বসে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন : ফারুক

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ২:১২ অপরাহ্ণ

ভারতের মাটিতে বসে কিছু স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আঁতাত করে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ১৬ আগস্ট শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি ওই মন্তব্য করেন।

Shamol Bangla Ads

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এরশাদের চেয়েও বেশি স্বৈরাচারী হয়ে শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছেন এবং জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছে। দেশ এখনো ষড়যন্ত্রের মুখে। এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ভারতে বসে কিছু একাত্তরের স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আঁতাত করে বাংলাদেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছেন।

Shamol Bangla Ads

ফারুক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থে কিছু করেননি, বরং দেশের জনগণের অধিকার আদায়ে সারা জীবন সংগ্রাম করেছেন।

অনেকেই বলছেন, পিআর পদ্ধতি, শেখ হাসিনার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তারা দেশের জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনকে প্রতিহত করতে চায়। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এইজন্য কি আবু সাঈদ মীর মুগ্ধরা রক্ত দিয়েছে?

গত ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জেল-জুলুম, গুমের শিকার হয়ে আন্দোলন করে গেছে। দেশের মানুষ জুলাই-আগস্ট বিপ্লবকে সফল করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ সংবাদপত্র এডিটরের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সংগীত শিল্পী মনির খান প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!