ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলা ও শহর ছাত্রদলের কমিটি গঠন

খবর টি পড়েছেন : ২,৪১৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর সদর উপজেলা ও শেরপুর শহর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি হয়েছেন হুমায়ুন কবির ইমরান ও সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফুল আলম রাসেল। এছাড়া শহর ছাত্রদলের নয়া কমিটির সভাপতি হয়েছেন সাকিবুল হাসান তারা ও সম্পাদক হয়েছেন রাকিব হাসান। ১১ আগস্ট সোমবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়। একইসাথে আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটির নেতৃবৃন্দদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর সদর উপজেলা ছাত্রদলের নয়া কমিটির সভাপতি হুমায়ুন কবির ইমরান বলেন, যেদিন থেকে রাজনীতি বুঝি সেদিন থেকেই ছাত্রদলের সাথে লেগে আছি। স্বৈরাচারী সরকারের আমলে জেল জুলুমের শিকার হয়েছি কিন্তু কোথাও আপোষ করিনি। আমার সংগঠনের প্রতি ত্যাগের বিনিময়ে দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি আমার জীবনের বিনিময়ে হলেও সংগঠনের জন্য কাজ করবো।

পৌরসভা ছাত্রদলের নয়া সভাপতি সাকিবুল হাসান তারা বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে পৌর ছাত্রদলের কল্যাণে কাজ করবো। সংগঠনের গতিশীলতা বাড়াতে আজ সকাল থেকেই কাজ শুরু করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Shamol Bangla Ads

এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু। তিনি বলেন, দীর্ঘদিন যারা ত্যাগ স্বীকার করেছেন, দলের বিপদে আপদে সম্মুখ সমরে ছিলো দল তাদেরকে মূল্যায়ন করেছে। কেন্দ্র ঘোষিত কমিটি অত্যন্ত ভালো হয়েছে। এছাড়াও কেন্দ্র যাদের যোগ্য স্থানে রাখার প্রয়োজন মনে করেছেন তাদেরকেই রেখেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গারো পাহাড়ে হাতির সংকটময় জীবন : বেড়েই চলেছে… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads