ads

রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ১৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
আগস্ট ১০, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট রবিবার দুপুরে নালিতাবাড়ী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা এম এ হাকাম হীরা, দপ্তর ও প্রচার সম্পাদক এম উজ্জ্বল, নির্বাহী সদস্য প্রিন্সিপাল মুনীরুজ্জামান, সদস্য হারুন অর রশিদ প্রমুখ।

প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, আইনজীবী সুধাংশু কলোয়ার প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads